Saturday May 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১২ জুলাই, ২০২৩ এ ১১:১৮ PM

মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ট্যাবলেট বিতরণ

কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ১২-০৭-২০২৩ আর্কাইভ তারিখ: ৩১-১২-২০৩৩

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জনুশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প এর ট্যাবলেটসমূহ মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক বিদ্যালয়/মাধ্যমিক বিদ্যালয় সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় গত ২১ জুন ২০২৩ তারিখে উখিয়া উপজেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয়/মাধ্যমিক বিদ্যালয় সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৩০৬টি ট্যাবলেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফের মাননীয় সংসদ সদস্য জনাব শাহীন আক্তার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। এছাড়া আরও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ও বিভিন্ন সরকারি অফিসের দপ্তর প্রধানগণ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান হোসাইন সজীব।

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন